Blog
ডায়েরির পাতাঃ মনের জ্যোৎস্না ও জ্বর
posted on 6 Feb 2026

মৌসুমী ভৌমিকের গানটা আজ হঠাৎ মনে পড়ে গেল- “কেন শুধু শুধু ছুটে চলা, একে একে কথা বলা, নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে..”। গানটা কেমন যেন আজকের দিনগুলোর মুখপাত্র হয়ে উঠেছে। শব্দগুলো শুধু সুর নয়, এখন আমার নিঃশ্বাসের অনুষঙ্গ।
দিনগুলি এখন হিসাবের বাইরে, বিচ্ছিন্ন পাথরের মতো যার যার মত ছড়িয়ে পড়ে আছে। গতকালের সকাল আর আজকের বিকালের মধ্যে কোনো সীমানা খুঁজে পাই না। দুই দিনকে আলাদা করার জন্য নতুন কোনো শব্দ নেই অভিধানে। প্রতিদিন একই জানালা, একই আলোছায়া, একই ঘড়ির কাঁটার দৌড়। বিরক্তির ভাঁজ কপালে জমে, কিন্তু পরক্ষণেই মনে হয়- এইটুকুই বা কম কী? সময় তো আরো ভাঙচুর করতে পারত, তবু কিছুটা শৃঙ্খলা এখনো টিকে আছে।
শীত ও বিয়ে! শীতকালীন বিয়ে এবং হিজিবিজি
posted on 1 Dec 2021

শীত এবং বিয়ে, সম্ভবত এই টপিকটা নিয়ে ধারাবাহিকভাবে বছরের পর বছর সবচেয়ে বেশি ট্রল হয়ে আসছে। অবশ্য শুধুমাত্র ট্রলকারীদের এককভাবে দোষারোপ কারও উচিৎ হবে না। শীতের এই সময়টাতে সত্যি-সত্যিই বিয়ের ধুম পড়ে যায় দেশজুড়ে। এমনও হয় যে এই মৌসুমটাতে বিয়ের দিনক্ষণ ঠিক করতে গিয়ে সম্ভাব্য তারিখ গুলোতে মেকআপ আর্টিস্ট বা পার্লার, ক্যামেরাম্যান, বাবুর্চি এমনকি কম্যুনিটি সেন্টারটি গ্রহনসাধ্য হবে কি না কিংবা অন্য কোন আত্নীয়দের একই দিনে ঠিক করে রাখা কোন অনুষ্ঠান আছে কি না – এই সবকিছুর উপর নির্ভর করতে হয়! এমনও হয় যে কম্যুনিটি সেন্টারে একই দিনে একই ফ্লোরে দুটি অনুষ্ঠান বুক করতে হয়, সেক্ষেত্রে সকাল থেকে বিকেল পর্যন্ত একজনের জন্য বরাদ্দ হলে সন্ধ্যা থেকে রাত বরাদ্দ পায় অন্যজন। এক অনুষ্ঠানের অতিথিরা কম্যুনিটি সেন্টার ত্যাগ করবার আগেই অন্য অনুষ্ঠানের অতিথিরা এসে অপেক্ষা শুরু করে। আবার একই দিনে দু’জন আত্নীয়ের অনুষ্ঠান পড়ে গেলে মেহমান কোনটি রেখে কোন অনুষ্ঠানে উপস্থিত হবে তা মনস্থির করতে দ্বিধা-দন্দে পড়ে যায়।
ড্রিম মডুলার
posted on 22 Oct 2019
অসম্ভব সুন্দর একটা ঘুম ভেঙ্গে উঠলাম। দারুন কোন সপ্ন দেখছিলাম হয়তো। কিন্তু স্বপ্নে কি দেখছিলাম ছিটেফোটাও মনে পড়ছেনা এই মুহুর্তে। কিন্তু তা নিয়ে কোন আফসোস হচ্ছে না মোটেই। আগামি রাতেও নিশ্চই দারুন কোন স্বপ্ন দেখবো, তাই মনে না পড়া স্বপ্ন নিয়ে বিন্দু মাত্র আফসোস হচ্ছে না।
পাঁচ দশক এর কিছু পূর্বে সপ্ন দেখার কিংবা নিয়ন্ত্রণের এক যুগান্তকারী মেশিন মানুষ আবিস্কার করেছে। শুরুতে অনেকেই এর ব্যবহার নিয়ে নানা প্রশ্ন তুলেছিল, যুক্তি-তর্কে একে মানব সভ্যতার দারুণ ক্ষতির সম্ভাবনা নিয়ে কথা বলেছিলো। কিন্তু সকল প্রশ্ন আর যুক্তি-তর্ককে পেছনে ফেলে মানুষ একে গ্রহন করেছে। আর শুধু গ্রহন করেছে বললে ভুল হবে, কারণ দিনে দিনে তারা এটিকে তাদের জীবনের সাথে ওতপ্রেত ভাবে জড়িয়ে নিয়েছে।
Welcome to Jekyll!
posted on 6 Sep 2017
You’ll find this post in your _posts directory. Go ahead and edit it and re-build the site to see your changes. You can rebuild the site in many different ways, but the most common way is to run jekyll serve, which launches a web server and auto-regenerates your site when a file is updated.
Lorem ipsum
posted on 5 Sep 2017
Eius ut fugiat omnis. Autem nihil dignissimos deserunt eum. In adipisci ipsum natus saepe facere. Aspernatur velit autem sed. Rerum provident non incidunt id expedita aliquam non. Eum sit saepe autem nam aut voluptatem non et.